২৯ মার্চ ২০২৬

রামুতে ৯ হাজার ইয়াবাসহ চালক আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামু-মরিচ্যা সড়কের রামু সেনানিবাসের এসএসডি মিলিটারি পুলিশ (এমপি) চেক পোষ্টে রামুগামী সিএনজি তল্লাশি কালে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মিলিটারী পুলিশ সদস্যরা।

শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে এ তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজি চালক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

আটক সিএনজি চালক মাদক কারবারি নজি আলম (৪২), রামুর তেচ্ছিপুল এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে।

রামু সেনানিবাসের গণমাধ্যম সমন্বয়ক মেজর তানজিল জানান, রামু-মরিচ্যা সড়কে চলাচলকারী সকল যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রমকালে দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ (এমপি) সদস্য কর্তৃক নিয়মিত তল্লাশি করা হয়। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে মিলিটারী পুলিশ সদস্যরা ৯ হাজার পিস ইয়াবা জব্দ করে। এসময় চালক ও মাদক কারবারি নজি আলম নামে একজনকে আটক করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজি আলম জানায় দীর্ঘদিন ধরে তিনি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে জব্দ করা মাদক ও সিএনজিসহ তাকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন