শাহ আব্দুল্লাহ আল রাহাত »
চট্টগ্রাম সিভিল সার্জনের ২৬ জুনের রির্পোট অনুযায়ী মিরসরাইতে নতুন করে আরো ৫ জনের দেহে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। তাই সর্বশেষ হিসেব অনুযায়ী সর্বমোট ৭৯ জনের দেহে করোনা হানা দিয়েছে। তবে করোনা নির্ণয়ের জন্য কীট সংকট এবং রিপোর্ট প্রদানের ক্ষেত্রে নানা অভিযোগের কথা জানান ভুক্তভোগীরা।
নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় এমন এক করোনা রোগী জানান, আমি গত ১১ জুন করোনা নির্ণয়ের জন্য নমুনা দিয়ে আসলেও সেই রির্পোট হাতে আসে প্রায় ১২ দিন পর। তেতোদিনে আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। তবে করোনা রির্পোট যদি ২ বা ৩ দিনের ভিতর পাওয়া যায় তাহলে আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশন যেতে পারবে এবং অন্যরা সংক্রমিত হওয়ার সম্ভবনাও কম থাকবে।
ভুক্তভোগীদের আরেকজন বলেন, আমার দেহে করোনার সব লক্ষণ দেখা দিলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত টেকনোলজিসের পক্ষে কীটের অভাবে আমার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
এছাড়া জোরারগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমাদের কয়েকজন পুলিশ সদস্যদের করোনা নমুনা সংগ্রহ করা হলেও রির্পোটে দুই একজনের নাম আসেনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যথাযথ চেষ্টা করি নমুনা সংগ্রহ করে সেগুলো নির্ণয়ের জন্য পাঠিয়ে দিতে। জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার, নার্স এবং টেকনোলজিসরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন করোনা রোগীদের সেবা দিয়ে এবং রোগ নির্ণয় করণে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো পর্যন্ত প্রায় ১৮ জন করোনা রোগী আইসোলেটেড আছেন বলে জানা যায়। আক্রান্ত ৭৯ জন করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।প্রতিদিন ২০ থেকে ২১ টি নমুনা সংগ্রহ করা হয়। এখনো পর্যন্ত সর্বশেষ নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বোমোট ৩১৪ টি। তবে অনেকসময় এসব নমুনার রির্পোট না পাওয়ার অভিযোগ করেন করোনা নির্ণয় করতে আসা ভুক্তভোগীরা।
খবর নিয়ে জানা যায়, গত ৮ জুন মিরসরাই থেকে পাঠানো নমুনার রির্পোট এখনো পাওয়া যায়নি। বিষয়টির সত্যতার স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে কীট সংকটের কথা ও জানা যায়।
করোনা নমুনা সংগ্রহ করে সেটি পরীক্ষা করে ফলাফল না পাওয়া ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি আমলে নিয়ে ফলাফল সঠিক সময়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্টজনেরা এবং এ বিষয়ে সরকারিভাবে হস্তক্ষেপ কামনা করছেন তারা।
বি. দ্র. মিরসরাই করোনা চিকিৎসা নিয়ে বাংলাধারার ৫ম (শেষ পর্বে) ওঠে এসেছে উপজেলায় করোনা নির্ণয় এবং ফলাফল না পাওয়া নিয়ে ভুক্তভোগীদের নানা অভিযোগের চিত্র।ৎ
লেখক : মিরসরাই প্রতিনিধি, বাংলাধারা ডটকম












