বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও করোনা টিমের ফোকাল পারসন ডা. আব্দুর রব মাসুম করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (২৮ জুন) জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জামাল মোস্তফা বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডা. আব্দুর রব মাসুম করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে উনার শরীরে কোন উপসর্গ নেই। তিনি পুরোপুরি সুস্থ আছেন। গতকালও (২৭ জুন) তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর তিনি নগরীর ডেল্টা হেলথ কেয়ারে আইসোলেশনে গেছেন।
এর আগে ২৫ জুন করোনায় আক্রান্ত হন ডা. আব্দুর রব মাসুমের স্ত্রী ডা. ফিরোজা মেহের। কিছুটা শ্বাসকষ্ট থাকায় তাঁর স্ত্রীকেও ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছিল।
বাংলাধারা/এফএস/টিএম












