২৯ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ২২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ২১ হাজার ৮শ ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসাীয়কে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার জেরুমিয়া ভাইপাস সড়কে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত রিহান কার্গো সার্ভিস (ঢাকা মেট্টো ট ২০-৯৭১২) কাভার্ডভ্যান আটক করা হয়। এঘটনায় কাভার্ডভ্যানের চালক ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চানগাজী বাড়ির মো. আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪৩) ও কাভার্ডভ্যানের হেলপার আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফকে (২২) আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. হেলাল উদ্দিন ফারুকী ও সেকেন্ড অফিসার সিরাজুল ইসলামের নেতৃত্বে সোনাপাহাড় এলাকার জেরুমিয়া ভাইপাস সড়কের মাথায় চট্টগ্রাম থেকে ঢাকামুখি আগত রিহান পরিবহনের কাভার্ডভ্যানটিকে থামার সংকেত দেয়। পরে চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কাভার্ডভানের টুলবক্সের সাথে চটের বস্তার ভেতর বিস্কুটের টিনের কৌটায় সাদা পলিথিনে মোড়ানো অবস্থা থেকে ২১ হাজার ৮ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় জোরারগঞ্জ থানার এএসআই মহিউদ্দিন বাদী হয়ে মাদবদ্রব্য আইনের একটি (৭) মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকা থেকে কাভার্ডভ্যানে মাদক পাচারের সময় কাভার্ডভ্যানসহ এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৫ ল ৫৫ হাজার টাকা মুল্যে’র ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন