বাংলাধারা প্রতিবেদন »
রেলওয়ের মালামাল চুরি করায় গ্রেফতারকৃত তিন আসামীর বিরুদ্ধে মামলা দিয়েছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
রোববার (২৮ জুন) দুপুরে এ মামলা দায়ের করা হয়।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে রেলওয়ের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. শফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন ও মো. আলমগীর।
আরএনবির পাহাড়তলী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমান রাসেল জানান, গ্রেফতারকৃত ওই তিনজনের বিরুদ্ধে আজ দুপুরে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর এখন আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাধারা/এফএস/টিএম












