২৯ মার্চ ২০২৬

দেশে করোনায় ১৭৩৮ জনের মৃত্যু, চট্টগ্রামের ১৬৯

বাংলাধারা প্রতিবেদন »

দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। সে তালিকায় পিছিয়ে নেই বন্দরনগরী চট্টগ্রাম। সারাদেশে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৭৩৮ জনের প্রাণহানি হয়েছে। অপরদিকে চট্টগ্রামে মৃত্যর মিছিলে যোগ দিয়েছেন ১৬৯ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মৃত্যবরণ করেছেন ১৬৯ জন। তারমধ্যে নগরীতে ১৩১ জন ও বিভিন্ন উপজেলায় ৩৮ জন রয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলাধারাকে জানান, চট্টগ্রামে গত একদিনে মহানগরে ৪৩ জন ও উপজেলায় ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত নগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯৮ জন ও উপজেলায় ২ হাজার ৪২৭ জন।

তিনি বলেন, বিগত ২৪ ঘন্টায় ২৫ জন সহ মোট ৯০৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাছাড়া আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৮০৮ জন।

এদিকে, গত একদিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১০, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন, সিলেট বিভাগে তিনজন, রংপুরে বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন