কক্সবাজার প্রতিনিধি »
করোনা আক্রান্তদের সেবার মান বাড়ানোর পাশাপাশি সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা নিরবিচ্ছিন্ন রাখার প্রত্যয়ে কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. সাকিব রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সুদীপ্ত ঘোষ।
রোববার (২৮ জুন) দুপুরে মেডিকেল কলেজ হাসাপাতালের সভা কক্ষে ৭ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ ভোটে ইচিপ কমিটি গঠন করা হয়েছে।
এতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ডা. মো. ইমরানুল ইসলাম, ডা. হুমায়রা আমরিন, সহ-সাধারণ সম্পাদক ডা. তারেক নেওয়াজ উল্লাস, সাংগঠনিক সম্পাদক ডা. তাহাসীন তাহা, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রোজি আক্তার, অর্থ সম্পাদক ডা. ইফতারোজ জাহান, দপ্তর সম্পাদক ডা. জোবাইদা নাসরিন, রোগী কল্যাণ সম্পাদক ডা. রায়হান আহমেদ, ক্রীড়া সম্পাদক ডা. টি এম মুজাহিদুল ইসলাম ও কার্যকরি সদস্য ডা. শান্তা বিশ্বাস, ডা. মারুফা জান্নাত।
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন। পাশাপাশি কক্সবাজার আপামর জনগণের সেবা নিশ্চিত করনে ইন্টার্ণ চিকিৎসকদের যুক্তিক সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাসও দেন মেয়র।
নবনির্বাচিত সভাপতি ডা. সাকিব রেজা এবং সাধারণ সম্পাদক ডা. সুদীপ্ত ঘোষ বলেন, পেশাগত দক্ষতা অর্জনে দলবদ্ধ কাজের জুড়ি নেই। সেই লক্ষ্যেই দীর্ঘদন পূর্ব থেকেই ইন্টার্ণ চিকিৎসক পরিষদ গঠন করেছেন আমাদের পূর্বসুরীগণ। তাদেরই দেখানো পথে আমরাও একিভূত হয়ে কাজ করতে কমিটি গঠন করেছি। আমরা দলবদ্ধভাবে জনমুখী কাজগুলো নিরবিচ্ছিন্ন ভাবে করে যেতে বদ্ধ পরিকর। আমরা গণমাধ্যমসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












