২৯ মার্চ ২০২৬

খাতুনগঞ্জে ৪ মশলা ব্যবসায়ীকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেশি দামে মশলা বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি জানান, কোরবানের ঈদকে সামনে রেখে এলাচ, দারুচিনি, গোল মরিচ, লবঙ্গ, জিরাসহ বিভিন্ন মশলা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছিলেন দোকানিরা। বেশি দামে মশলা বিক্রি করায় মেসার্স নারায়ণ ভাণ্ডারকে ২০ হাজার, চিটাগং ফ্রেন্ডস ট্রেডার্সকে ১০ হাজার, আল্লাহর দান স্টোরকে ১০ হাজার এবং অনিল দেব স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামে বাজার তদারকিতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন