বাংলাধারা প্রতিনিধি »
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জোরারগঞ্জে সংবর্ধিত হন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত আহাম্মদ চৌধুরী বাবু।
রোববার (২৮ জুন) বিকেলে জোরারগঞ্জ বাজারের আল-মদিনার মার্কেট পাশ্ববর্তী ভিআইপি পয়েন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জোরারগঞ্জ ভিআইপি স্পোর্টিং ক্লাব।
সংবর্ধিত সভায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ এবং সংবর্ধিত অতিথি মানারাত চৌধুরী বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা এবং মিরসরাই সমিতি ওমানের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, যুবলীগ নেতা কাজী আরিফ, ৪নং ওর্য়াড আওয়ামী লীগ নেতা একরামুল হক, ৫নং ওর্য়াড আওয়ামী লীগ নেতা কামরুল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ আরিফ, সহ-সম্পাদক জাবেদ হাসান,যুবলীগ নেতা আজাদ, জামসেদ, টুটুল, নিখিল, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শামীম ওছমান, যুগ্ন-সম্পাদক সেফায়েত হোসেন সেফা, সাংগঠনিক সম্পাদক হাসান হৃদয়, প্রচার সম্পাদক দূর্জয় চক্রবর্তী, সম্পাদকীয় মন্ডলির সদস্য তানভীর, নাজমুল বাবু, অনয়, প্রান্ত, রায়হান, হিমেল, তাহসিন, রাজু, ইমতিয়াজসহ অন্যান্য ছাত্রলীগ এবং যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের রাজনীতিতে মানারাত বাবু নামটি সবসময় স্মরণীয় হয়ে থাকবে।তৃণমূল থেকে যেভাবে ছাত্রলীগকে সক্রিয় করেছে জেলা পর্যন্ত সে ধারাবাহিকতা আওয়ামী রাজনীতিতে ও অব্যাহত রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
সংবর্ধিত অতিথি মানারাত চৌধুরী বাবু বলেন, ছাত্রলীগ আমার প্রাণ। ছাত্রলীগ থেকে আমি আওয়ামী লীগে এসেছি। আমি সবসময় ছাত্রলীগের পাশে ছিলাম এবং ভবিষ্যতে ও থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












