বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রীর পক্ষে চট্টগ্রাম নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ড এলাকার গোয়াছিবাগান রাধা গোবিন্দ উপাসনা মন্দিরের উন্নয়নে আর্থিক অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (২৮ জুন) শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন মন্দির কমিটির সভাপতি স্বপন দাশ ও সাধারণ সম্পাদক বিধান দাশের নিকট অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রতন ভট্টাচার্য, মন্দির কমিটির সহ-সভাপতি অজিত কুমার দে, কমল কুমার দে, সজল মিয়া, হারাধন দাশ, মাকসুদ জামিল মারুফ, নয়ন মজুমদার, বন্ধন সেন, হারান রায় প্রমুখ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে দেশের মানুষ যেন সঠিকভাবে কাজকর্ম করে চলতে পারে সেদিকে নজর রাখছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ কর্মস্থলে চাকরি, ব্যবসা-বানিজ্যসহ সঠিকভাবে চালিয়ে যেতে পারে মতো সংশ্লিষ্ট স্ব-স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অনুদান অব্যাহত রেখেছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












