১৩ মার্চ ২০২৬

চবির নতুন রেজিস্ট্রার মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রফেসর মনিরুল হাসান বিশ্ববিদ্যালয়ের ২০ তম রেজিষ্ট্রার। এর আগে তিনি প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তিন মেয়াদে স্যার এ এফ রহমান হলের প্রভোষ্টের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি আলাওল হলের আবাসিক শিক্ষক ছিলেন।

অন্যদিকে ড. রবিউল হাসান ২০১০ সালের ১৮ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে স্কুল অব মেডিসিনের ওপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এরপর একই বছর এপ্রিল মাসে জাপানের সোগো ইউনিভার্সিটিতে ২ বছরের পোস্ট ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ