বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গত একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫৮ জন। মারা গেছেন ৬ জন।
সোমবার (৬ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামের মোট ৭টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় নতুন করে সংক্রমণ পাওয়া গেছে ২৯২ জনের। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা ২৩২ জন। ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১০ হাজার ১৮০।
গত চব্বিশ ঘণ্টায় মহানগরীতে এক জনের মৃত্যু হয়েছে । আর জেলায় মারা গেছেন ৫ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ১৯৫ জন।
সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ১৫৮ জন । এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২১৬ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ ৪ হাজার ১৬১ জন। মোট সুস্থ ৬ হাজার ৩৭৭ জন।
বাংলাধারা/এফএস/টিএম












