১৩ মার্চ ২০২৬

জেনারেল হাসপাতালে অক্সিজেন ডিভাইস দিল ‘চট্টগ্রাম কলেজ ৮০ ব্যাচ’

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের করোনা আক্রান্তদের চিকিৎসা সুবিধায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক ইউনিট ‘হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা অক্সিজেন ডিভাইস’ নিয়ে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম কলেজ ব্যাচ ৮০’র সদস্যরা।

রোববার (৫ জুলাই) ব্যাচের পক্ষ থেকে ডা. আশফাক, অজয় নন্দী, রাফি হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথের হাতে ডিভাইসটি হস্তান্তর করেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজ ব্যাচ ৮০’র দেওয়ান মাবুদ বলেন, দেশের এই ক্রান্তিকালে আমাদের সকলের উচিত মানবতার সেবায় এগিয়ে আসা। চট্টগ্রাম কলেজের ব্যাচ ৮০’র সব বন্ধুরা মিলে আমরা চেষ্টা করছি সবার পাশে দাঁড়াতে। সামনে আরো বড় পরিসরে কিছু করার ইচ্ছে আছে আমাদের। এ সুন্দর প্রয়াসে আন্তরিকভাবে সমর্থন, সহযোগিতা ও দোয়া করার জন্য চট্টগ্রাম কলেজ ব্যাচ ৮০’র প্রতিজন সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ