বাংলাধারা প্রতিবেদন »
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান, এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস, মুফতি হযরত মাওলানা আলহাজ্ব ওবায়দুল হক নঈমি হুজুর (৭৮) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (৬ জুলাই) পাঠানো শোকবার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের প্রচার, প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে সুন্নী জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন।
তিনি মহান আল্লাহর কাছে হুজুরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাধারা/এফএস/টিএম












