১৩ মার্চ ২০২৬

চমেক হাসপাতালে ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা’ দিলেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দেন।

শনিবার (১২ জুলাই) চমেক হাসপাতাল পরিদর্শনে যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় এই দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করেন।

এমসয় সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, সাবেক কাউন্সিলর, তারা মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর লিটন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চিকিৎসক, নার্স, হেলথ টেকনোলজিস্ট সহ স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলেই দেশের সীমিত সম্পদের বিপরীতে যেভাবে অদৃশ্য ভাইরাস করোনার সাথে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনকেই ঝুঁকিতে ফেলে মানুষের হৃদয়ের অনন্য স্থানে অবস্থান করছেন চিকিৎসকরা। সেবা গ্রহীতাদেরকে নিজেদের সাধ্যমত সর্বোচ্চ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী পরিদর্শনকালে চমেক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, ল্যাব টেকনোলজিস্ট, বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবাগ্রহণকারী, করোনা টেস্টের ল্যাব এবং করোনা আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার খোঁজ-খবর নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেলে কলেজের অধ্যক্ষ ডা. শামীম হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুজত পাল, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারুল হক,  প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপিকা ডা. শাহানারা চৌধুরী, উপ পরিচালক ডা. আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা, সাজ্জাদ হোসেন চৌধুরী,  ডা. রাজীব পালিত, সাবেক ছাত্রনেতা মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, আরশেদুল আলম বাচ্চু, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ