১৩ মার্চ ২০২৬

রামুতে প্রাইভেট কার-মোটর সাইকেল সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামুতে প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ও অপর ২জন আহত হয়েছেন। হতাহত ৩ জনই মোটর সাইকেল আরোহী।

রোববার (১২ জুলাই) বিকাল চারটার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৩০) পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলদিয়াশিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় গুরতর আহত অপর দুজন একই এলাকার আফসার (২৮) ও জয়নাল (৩০)। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, কক্সবাজারমুখি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ ৩২-৭১৩২) এর সাথে বিপরীতমুখি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম। আহত আফসার ও জয়নালকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এতে গাড়ি দুটিও দুমড়ে মুছড়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আরো ২ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ