১৩ মার্চ ২০২৬

সিএমপিকে অক্সিজেন কনসেনট্রেটর দিল নাভানা গ্রুপ

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় ২ টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছে নাভানা গ্রুপ।

রোববার (১২ জুলাই) বেলা ১ টার দিকে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন নাভানা গ্রুপ এর সিনিয়র ম্যানেজার নাসিমুল গনি ও নাভানা গ্রুপ এর সিনিয়র এক্সিকিউটিভ আফনান বিন আনোয়ার।

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার)সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ