বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজায় ব্যবসায়ীদের কর্তৃক বাংলাধারা’র সাংবাদিক লাঞ্ছিত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাড়ে ৫টার দিকে স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা চালিয়ে যাওয়ার দৃশ্য বাংলাধারা’র ক্যামেরায় ধরা পড়ার পর উত্তেজিত হয়ে গুটিকয়েক ব্যবসায়ী সাংবাদিকদের ওপর আক্রমণাত্মকভাবে ঝাপিয়ে পড়ে। এতে লাঞ্ছিত করা হয়েছে সংবাদকর্মীদের এবং টানা-হিচড়া করা হয় ক্যামেরা।
এসময় মোবাইলে ধারণকৃত দৃশ্য হুমকি দিয়ে জোরপূর্বক ডিলিট করে দেয়া হয়।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
বিস্তারিত আসছে (ভিডিওসহ)












