বাংলাধারা প্রতিবেদন »
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গত একদিনে ৬৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১১৯ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরমধ্যে ৮৫ জন মহানগরীর বাসিন্দা ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬২৫ জন। গত একদিনে মারা গেছেন আরো দুই জন। সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন ১২০ জন।
বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের সংক্রমণ পাওয়া গেছে।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৭ জনের নমুনায়।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ পাওয়া গেছে ২ জনের নমুনায়।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে বাঁশখালীর ৩, পটিয়ার ১, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৮, ফটিকছড়ির ৯, হাটহাজারীর ৮, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ২, সন্দ্বীপের ১ জন রয়েছেন।
চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় ১২০ জনসহ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ২৭১৫ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৩৭০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ১০ হাজার ৮৫ জন।
বাংলাধারা/এফএস/টিএম












