বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে করোনা আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, কোরবানির ঈদের দিন সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করায় কোয়ারেন্টাইনে চলে যাই। গতকাল মঙ্গলবার করোনার নমুনা দিয়েছিলাম। আজকে জানলাম করোনায় আক্রান্ত। এখন হালকা জ্বর, কাঁশি আছে। শরীর এবং মাথা প্রচণ্ড ব্যথা। সবার ভালবাসা আর দোয়ায় আবারও কাজে ফিরতে চাই।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে জনবান্ধন পুলিশিংয়ের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করা ওসি মহসীন বেশ কিছুদিন ধরে প্লাজমা ব্যাংক নিয়ে কাজ করছেন। কয়েজন প্লাজমা ডোনারকে নিজ গাড়িতে করে হাসপাতালেও নিয়ে গেছেন তিনি। রোগীর রক্তের ব্যবস্থা করেছেন।
পুলিশের ‘হ্যালো ওসি’ কার্যক্রম প্রথম শুরু করেছিলেন তিনি। পরে এ ধারণাটি সিএমপির অন্য থানাসহ সারাদেশে ছড়িয়ে পড়ে। খুচরা মাদক বিক্রেতা, অপরাধীদের আলোর পথে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রেখে প্রশংসা কুড়িয়েছেন মহসীন।
বাংলাধারা/এফএস/টিএম












