২৯ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতার পেটে ছুরিকাঘাত

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই পৌর বাজারে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমতাজ হোসেন রুবেলকে কুপিয়ে, পেটে চুরি ঢুকিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় মিরসরাই বাজারের ওভার ব্রীজের নিচে ২০ থেকে ২৫ জনের একটি সক্রিয় সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালিয়ে আহত করে উপজেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত এই নেতাকে।

এরপর সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, মিরসরাই পৌর বাজারে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসেন মমতাজ হোসেন রুবেলের অনুসারী এবং স্থানীয় ছাত্রলীগের আরেকটি গ্রুপের অনুসারীদের সাথে দীর্ঘদিন যাবত উত্তেজনা এবং দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা বিরাজ করছিল। সোমবার সকালে সে উত্তেজনার রোষের বলি হলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমতাজ হোসেন রুবেল।

মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, ঘটনার পর পর আমরা সেখানে ছুটে গিয়ে আহত ছাত্রলীগ নেতা রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। ইতোমধ্যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন