বাংলাধারা প্রতিবেদন »
ভল্টগেট মেরামতের সময়ে চট্টগ্রামের পতেঙ্গার বিজয়নগর ঘাট এলাকায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে আগুন লেগেছে। এতে ভল্টগেটের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
জানা গেছে, নগরীর পতেঙ্গা এলাকায় নামবিহীন শিপইয়ার্ডটি অবৈধভাবে গড়ে তুলে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়া এলাকার আবদুল মাবুদ। এর সাথে একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে শিপইয়ার্ডটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের জন্য দুটি ইউনিট এক ঘন্টা ধরে চেষ্টা চালায়। ভল্টগেটের বেশ কিছু অংশ যাওয়ায় প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বাংলাধারা/এফএস/টিএম












