বাংলাধারা প্রতিবেদন »
আগামী ১৬ আগস্ট থেকে বিভিন্ন রুটে ১৩টি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তারই ধারাবাহিকতায় নতুন তিনটি ট্রেন সংযুক্ত করতে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল।
জানা গেছে, নতুন তিনটি ট্রেনের মধ্যে যুক্ত হবে বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে অনলাইনে পাওয়া যাবে ট্রেনের টিকিট।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। এর সাথে আগামী ১৬ আগস্ট থেকে আরো তিনটি ট্রেন যুক্ত হবে।
যাত্রীর উপর নির্ভর করে পরবর্তীতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাধারা/এফএস/টিএম












