বাংলাধারা প্রতিবেদন »
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন, দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।
শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী শোক দিবসের এই কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও জসিম উদ্দিন শাহ, সদস্য বখতিয়ার সাঈদ ইরান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












