১৩ মার্চ ২০২৬

করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার ছাড়ালো; নতুন শনাক্ত ২০২৪

বাংলাধারা প্রতিবেদন »

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে। সেই সাথে গত একদিনে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৬৫৭ জনে পৌঁছালো।

রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে জানানো হয়, সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭টি ল্যাবে ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৮৯০ জন পুরুষ ও ৭৬৭ জন নারী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এদিকে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এই পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ২৭৯ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭১ হাজার ১৮৩ জনের।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ