১৩ মার্চ ২০২৬

দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে চিটাগাং উইম্যান চেম্বারের শোক দিবস পালন

বাংলাধারা প্রতিবেদন »

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে বিদনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ভার্চুয়াল মাধ্যমে এবং একই সাথে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সেমিনার কক্ষে সরাসরি উপস্থিতির সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাঙালী জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণের স্বপ্ন এবং পৃথিবীর বুকে স্বাধীন বাংলার মানচিত্র সৃষ্টিতে তার অবদান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী।

এ সময় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনা হুদা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ডা. মুনাল মাহবুব, পরিচালক রেবেকা নাসরীন, শাহেলা আবেদীন, সদস্য শিরিন আক্তার শিল্পী। এছাড়াও উপস্থিত ছিলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক লুৎমিলা ফরিদ, ফাতেমা বেগম, প্রাক্তন পরিচালক খালেদা আক্তার চৌধুরী, নূর আক্তার জাহান, লুৎফা সানজিদা, নাজমা নওশাদ মিতা, সদস্য আনোয়ারা শাহারিয়ার রিনু, পারভীন আক্তার চৌধুরী, নিলুফা আক্তার, রিফাত ফাতেমা চৌধুরী ও রোকেয়া নাসরীন, নূরিয়া ইয়াছমিন এবং সঞ্চিতা তালুকদার।

আলোচনা শেষে বঙ্গবন্ধু, তার পরিবার ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ, দোয়া পাঠ, মোনাজাত ও ত্রিপিটক পাঠ করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ