১৩ মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে নগরীতে বিশেষ প্রার্থনা সভা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের সাবেক সফল মেয়র চট্রলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের তত্ত্বাবধানে চট্টগ্রামের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদ মন্দির গির্জা,প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

তার অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) হাজারী লেইনস্থ শ্রীশ্রী জয়মাতা কালী মন্দিরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ৩২ আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রতন আচ্যার্য, আন্দরকিল্লা ওয়ার্ড ইউনিট ২ এর সাধারণ সম্পাদক স্বপন দে, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্ত, মৌসুমী চৌধুরী, দেবাশীষ পাল দেবু, বাবুল চন্দ, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, উৎপল দাশ, বি রাম চক্রবর্তী, নিপু শর্মা প্রমূখ।

প্রার্থনা সভায় জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নির্মমভাবে নিহত সকলের বিদেহী আত্মার চির শান্তি ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ