বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের থানচিতে বিজিবি অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ অংথুইচিং মারমা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিজিবি’র গোয়েন্দা (আরআইবি) তথ্যের ভিত্তিতে তিন্দু থেকে ১০ হাজার পিস ইয়াবা, ১টি চাকু ও ১টি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ীরা থানচি থেকে নৌকা যোগে তিন্দু এলাকায় যাওয়ার খবর পেয়ে ২৫ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া জোন অধিনায়কের নির্দেশনায় তিন্দু ইউনিয়নের অধীনস্থ তিন্দু মুখ সিআইও ক্যাম্প হতে ১০ জন বিজিবি সদস্যের একটি টহল দল তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় থানচি হতে ছোটমদক গামী ইঞ্জিল চালিত নৌকায় তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা, ১টি চাকু ও ১টি মোবাইল ফোনসহ অংথুইচিং মারমা (৪৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী অংথুইচিং মারমা থানচির প্রুসা অং পাড়া এলাকার মংশৈথোয়াই মারমার ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা ধারণা করা হচ্ছে।
এই উপজেলায় এ যাবৎ কালে মাদকের অভিযানের সব চেয়ে বড় চালানের আটক বলে বিজিবি’র দাবী। মাদক চোরাচালান দমনে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলিপাড়া জোন অধিনায়ক লে. কর্ণেল মো. সানবীর হাসান মজুমদার ঘোষণা দেন।
তিনি বলেন, বলিপাড়া জোন এলাকায় মাদকের বুট হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক চোরাচালানের সাথে জড়িতদের খুঁজে বের করে নির্মূল করা হবে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য বুধবার (২৬ আগস্ট) থানচি থানায় হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ














