বাংলাধারা প্রতিবেদন »
দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ১৭৪ জনে। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ হাজার ২১১ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনার মধ্যে দুই হাজার ২১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬ হাজার ৭৯৪ জনে। এছাড়া আরও ৪৭ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ১৭৪ জনে। একই সময়ে ৩৩৭৮ জন সুস্থ হওয়া মোট সুস্থ ব্যক্তির সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে। তার মৃতের সংখ্যায় বাংলাদেশ রয়েছে ২৯তম অবস্থানে।
বাংলাধারা/এফএস/টিএম












