বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৮ জন; এর মধ্যে ৫১ জন নগরের ও ৭ জন হাটহাজারী উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ১১০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৯৮ জন নগরের ও ৪ হাজার ৯১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭২ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৩ জন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ জনের ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০১ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৬৯ জনের নমুনার মধ্যে নগরের ২০ ও উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












