২১ মার্চ ২০২৬

পূর্ব লাদাখ সীমান্তে ফের ভারত-চীন সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক »

ফের পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাত। সীমান্ত সঙ্ঘাত নিয়ে টানাপড়েন অব্যাহত এখনও। তার মধ্যেই লাদাখে ফের আগ্রাসী রূপ ধারণ করল চীনা বাহিনী। গত ২৯-৩০ অগস্ট রাতে সামরিক পদক্ষেপ নিয়ে সেখানে চীনা সেনারা স্থিতাবস্থা নষ্ট করে। ভারতীয় জওয়ানদের সঙ্ঘর্ষে লিপ্ত হতে উসকানি দেয় তারা।

সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হল। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ বলেন, ‘‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐকমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ অগস্ট রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তা লঙ্ঘন করেছে। চীনের তরফে ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপ করা হয়েছে, তা যদিও খোলসা করেননি কর্নেল আমন আনন্দ। তবে তিনি বলেন, ‘‘প্যাংগং হ্রদের দক্ষিণে চিনা বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় বাহিনী।

এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, লাদাখের প্যাংগং লেকে সংঘাতের আগের দিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। ভারত সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএনআই’কে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের জে-২০ ফাইভ জেনারেশন যুদ্ধবিমান মোতায়েন করেছে। লাদাখে নতুন করে সংঘর্ষের ঘটনায় ফের চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুইটির সেনা বাহিনীর মধ্যে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন