বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় নালার স্ল্যাব ভেঙ্গে একটি টাইলস বোঝাই কাভার্ডভ্যান উল্টে গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কোতোয়ালী থানার কাজীর দেউড়িস্থ ভিআইপি টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।
জানা গেছে, টাইলস বোঝাই একটি কাভার্ডভ্যান কাজীর দেউড়ি মোড় থেকে আলমাস সিনেমা হলের মোড়ের দিকে যাওয়ার সময় নালার স্ল্যাব ভেঙে উল্টে যায়। র্যাকার দিয়ে তা তুলার চেষ্টা চলছে বলে জানা যায়।
বাংলাধারা/এফএস/এএ












