২৯ মার্চ ২০২৬

মিরসরাইয়ে করোনা সংক্রমণ মোকাবেলায় কর্মপরিকল্পনা নির্ধারণ


মিরসরাই প্রতিনিধি »

আসন্ন শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলার কর্মপরিকল্পনা প্রণয়নে মিরসরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এসময় তিনি বলেন, আসন্ন শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। বাজার ও মার্কেটে সেবা নিতে আসা গ্রহীতাদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, বাজার ও মার্কেট কমিটি এটি বাস্তবায়ন করতে হবে।

এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান। এসময় তিনি বলেন, সরকারী হাসপাতালে আইসুলেশন সেন্টারের আরো উন্নতকরণ, স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই’সহ চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ, গণপরিবহণে যাত্রীসাধারণের মাস্ক নিশ্চিতকরণ করা হবে।

তিনি আরো বলেন, মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে ধর্মীয় কাজ পালনের জন্য উদ্যোগ নেওয়া হবে। গনজমায়েত বন্ধ রাখা, পর্যাপ্ত খাদ্য মজুদ রাখার সিদ্ধান্ত, সচেতনতা সৃষ্টিতে প্রত্যেকটি ইউপি চেয়াম্যান নিজ নিজ এলাকায় মাইকিং করে প্রচারণা চালাবে। এছাড়া মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ