২৯ মার্চ ২০২৬

আনোয়ারায় সাপের কামড়ে চা দোকানির মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় সাপের কামড়ে মো. আবদুল্লাহ(৩৮) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোর ৪ টায় উপজেলার চাতরী ইউনিয়নের চাতরী স্কুলের সামনে নিজের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ স্থানীয় আবু মেম্বারের বাড়ীর মৃত সিরাজুল ইসলামের পুত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু জানান, রবিাবার ভোরে আবদুল্লাহ প্রতিদিনের মত তার ব্যাবসা প্রতিষ্ঠান চায়ের দোকানে কাজ করতে যায়। দোকান খুলে ভেতরে প্রবেশ করার পর অন্ধকারে বিষাক্ত সাপে তাকে ধ্বংশন করে। তবে সে বিষয়টাকে গুরুত্ব না দেয়ায় বিষক্রিয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আব্দুল্লাহর পরিবারের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ