বাংলাধারা প্রতিবেদন »
রাউজানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে একটি চায়ের দোকান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে ৫ লাখ টাকার সম্পদ। আংশিক ক্ষতির শিকার হয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত প্রায় ১১টার দিকে রাউজান হলদিয়া আমিরহাট বাজারের আকবর হোসেনের টিন ও বাঁশের বেড়ার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও বাজারের সাবেক সভাপতি এস.এম বাবর।
রাউজান ফায়ার স্টেশন এন্ড ডিফেন্স সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পাশের একই মালিক জমিরউর রহমানের ৫ তলা আবাসিক ভবনে বসবাসরত নারী পুরুষরা উপর থেকে রাস্তায় নেমে আসে।
চায়ের দোকানের পাশে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা, হামিদ সওদাগরের মুদির দোকানের গোডাউন, একটি মুড়ির দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টাকালে বিভিন্ন মালামাল ক্ষয়ক্ষতি হয়। আগুনের ঘটনায় কমপক্ষে ৫ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত আকবর হোসেন।
বাংলাধারা/এফএস/এআর












