৫ মার্চ ২০২৬

মাশরাফীকে নিয়ে কোন পরিকল্পনা নেই বিসিবির

বাংলাধারা স্পোর্টস  »

মাশরাফীকে নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই বোর্ডের। খেলার ব্যাপারে সিদ্ধান্ত তার একান্তই নিজস্ব। জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। তবে আগামী বছরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরছেন বলেও জানান তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এখন পর্যন্ত মাশরাফীকে নিয়ে পরিকল্পনা নেই বোর্ডের। তার জাজমেন্ট আসলে তার কাছে। সে দেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার। তবে সাকিব আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরছে।’

এছাড়াও টাইগারদের ব্যাটিং কোচের নাম শিগগিরই জানা যাবে বলেও নিশ্চিত করেছেন আকরাম খান।

উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহেই কন্ডিশনিং ক্যাম্প শুরুর পরিকল্পনা বোর্ডের। দল ঘোষণা হবে দুই ধাপে। প্রাথমিক স্কোয়াডের পর ১৪ ও ১৬ই জানুয়ারি দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে ঘোষণা হবে চূড়ান্ত দল।

জন লুইস শেষ পর্যন্ত নেইল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হচ্ছেন কি না তা জানা যাবে দু-এক দিনের মধ্যেই। তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে চুক্তির ১০০ দিন যে পূর্ণ করবেন ভেট্টোরি সেটা নিশ্চিত করলেন আকরাম।

এদিকে, ছুটি কাটিয়ে ৩ জানুয়ারি দেশে ফিরছেন জাতীয় দলের সব কোচিং স্টাফরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন