১৯ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে গাড়ি চাপায় কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডে গাড়ি চাপায় শারমিন সুলতানা রিয়া(১৭)নামক এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া (৭০) নামক  এক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। আহত মুক্তিযোদ্ধা স্থানীয় বারৈয়াঢালা ইউনিয়নের  মহালঙ্গা ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

রবিবার(৩ জানুয়ারী) রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়দারোগারহাট বাজােরে এ ঘটনাটি ঘটে।

নিহত শারমিন সুলতানা রিয়া সীতাকুণ্ড ডিগ্রি কলেজের শিক্ষার্থী। সে স্থানীয় বারৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ জসীম উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ছাত্রী শারমিনসহ কয়েকজন সীতাকুণ্ড থেকে একটি সেইফ লাইন পরিবহন করে বড়দারোগারহাট বাজারে এসে নামে। কিন্তু সেখানে এলোমেলোভাবে বিভিন্ন যানবাহন দাড়িয়ে থাকায় গাড়িটি তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিতে বাধ্য হয়।  এরপর  শারমিন ও এক  মুক্তিযোদ্ধা রাস্তা পার হবার সময় আরেকটি দ্রুতগামী গাড়ি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু ঘটে। এসময় মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন ভূঁইয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে ভর্তি করান।

এদিকে বড়দারোগারহাট বাজার কমিটির সভাপতি ফজলুল হক চৌধুরী ফিরোজ  বলেন, দুর্ঘটনার সময় শারমিন ও মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সড়কের পাশে দাড়িয়ে ছিলো। সেখানে একটি দ্রুতগামী গাড়ি তাদেরকে চাপা দেয়।

সীতাকুণ্ড কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল বড়দারোগারহাটে ফুটওভার ব্রীজ থাকা সত্ত্বেও কেউ ফুটওভার ব্রীজ ব্যবহার করে না। কলেজ ছাত্রীর লাশ তার বাবা গ্রামের বাড়ি নিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন