বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারে পাওনা টাকার জের ধরে হামলায় এক যুবক নিহত হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সদরের ইসলামাবাদ ইউনিয়নে হিন্দু পাড়া চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম (৩০) ইউনিয়নের চর পাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় জড়িত মিলন নামের এক জনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোর্পদ করছে।
সূত্র জানায়, ইসলামাবাদ হিন্দু পাড়া এলাকার হরিমোহন দে’র ছেলে দয়াল কান্তি দে নিহত নুরুল আলমের ভাই গুরা মিয়া থেকে এক হাজার টাকা ধার নিয়েছিল।
ঘটনার দিন হঠাৎ দয়াল কান্তির নেতৃত্বে মিলন কান্তিসহ ৭/৮ জন সংঘবদ্ধচক্র তাকে প্রথমে কিল ঘুষি মারে এরপর নুরুল আলমের মাথা নিয়ে সৌর বিদ্যুতের খুটিতে মারলে সে মাটিতে পড়ে যায়। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিমে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকার লোকজন খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান।
বাংলাধারা/এফএস/এইচএফ












