১৯ মার্চ ২০২৬

ফটিকছড়িতে নানা কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালন

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

রবিবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী সিনিয়র ম্যাজিস্ট্রেট (ভূমি) জিসান বিন মাজেদের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, মুক্তিযোদ্ধা খাইরুল বশর, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আশ্চর্যসহ  উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে  প্রতিবন্ধীদের মাঝে ১৫ টি হুইল চেয়ার উপহার তুলে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন