বাংলাধারা প্রতিবেদন »
না ফেরার দেশে পাড়ি জমালেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।
রোববার (০৩ জানুয়ারি) বিকেলে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
রাবেয়া খাতুনের পারিবারিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হওয়া এই সাহিত্যিক ১৯৩৫ সালে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা এবং সাংবাদিকতাও করেছেন তিনি। তার স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্রপরিচালক। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালকও তিনি।
১৯৫২ সালের ২৩ জুলাই এটিএম ফজলুল হক ও রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের চার সন্তানের মধ্যে রয়েছেন ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।
বাংলাধারা/এফএস/এইচএফ












