লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি সাতগড় বন বিটের আওতাধীন বনভূমি জবর দখলের চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। সোমবার (৪ জানুয়ারি) তাদের চট্টগ্রাম বন আদালতে প্রেরণ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চুনতি মৌলভী পাড়া মৃত আবদুস সালামের পুত্র মোহাম্মদ আবদুস সবুর ও পদুয়া মাঝের দোকান এলাকার ইমাম শরীফের পুত্র মোহাম্মদ আলী (৪৫)।
চুনতি সাতগড় বন বিট কর্মকর্তা মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, চুনতি মৌলভী পাড়ার ফারুকের নেতৃত্বে চুনতি নলবনিয়া হাতিবান্ধা এলাকায় বনবিভাগের জায়গা জবর-দখল করছিল।খবর পেয়ে রোববার বিকেলে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করি।এসময় ফারুক পালিয়ে যান।এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করে চট্টগ্রাম বন আদালতে প্রেরণ করা হয়।পলাতক ফারুককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












