বাংলাধারা প্রতিবেদন »
মুন্না নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নগরের খুলশী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মুন্না ‘কিশোরগ্যাং লিডার’ বলে পরিচিত।
সোমবার (৪ জানুয়ারি) রাতে লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার ওসি শাহীনুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে লালখান বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগসহ ছিনতাই, ডাকাতি, মারামারির মোট ৯টি মামলা রয়েছে।এছাড়া তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












