বাংলাধারা প্রতিবেদন »
‘সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’র চট্টগ্রাম উত্তর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে মো. নাজিম উদ্দিনকে সভাপতি ও মো. নাছির আলী খান পান্নাকে সাধারণ সম্পাদক করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কুয়াইশ সিটি কর্পোরেশন কলেজস্থ শহীদ মিনার ফুল দিয়ে এ শ্রদ্ধাঞ্জলি জানান।
এসময় উপস্থিত ছিলেন সেভ ন্যাচার অব বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ-সভাপতি কাজী মো. মামুনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির আলী খান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, মো. আনোয়ার আজিজ, সদস্য আব্দুল্লাহ আল নোমান (রনি), মো. সেলিম, মো. হাসান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে ৫ জানুয়ারি (মঙ্গলবার) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোয়াজ্জেম হোসেন রিয়াদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হক হিরণ নতুন এ কমিটির অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তপন কর্মকার, সহ-সভাপতি কাজী মো. মামুনুল ইসলাম, মো. মহিবুল হক রকি, অসিত দে বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল দাশ, সেলিম উদ্দিন, মো. আনোয়ার আজিজ, সাংগঠনিক সম্পাদক মো. মনির তালুকদার, রানা বড়ুয়া, জেকি বড়ুয়া, জুয়েল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী পরাগ বড়ুয়া, দপ্তর সম্পাদক নুরুল আজিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্না দে, সহ সম্পাদক মো. নাছির উদ্দিন, মো. শাহেদ হোসেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি উত্তর চট্টগ্রামের পরিবেশ প্রকৃতি ও জীব-বৈচিত্র্য রক্ষা করার জন্য আমি ও আমার কমিটির সকলেই বদ্ধপরিকর। প্রতিবছর দূর-দূরান্ত থেকে অতিথি পাখি আসে, তাদের বিচরণ ক্ষেত্র তথা তাদের বিচরণের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলো যেখানে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে ব্যস্ত সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো। বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন। তারই ভ্যানগার্ড হিসেবে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ সারাদেশে কাজ করে যাচ্ছে। দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী এ পরিবেশ বিষয়ক সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই পাহাড় রক্ষা, নদী দখল-দূষণ, বনভূমি নিধন প্রতিরোধ ও বণ্যপ্রাণীসহ দেশের পরিবেশ প্রকৃতির সুরক্ষায় কাজ করে যাচ্ছে।’
সাধারণ সম্পাদক মো. নাছির আলী খান পান্না বলেন, ‘পরিবেশ সংরক্ষণ, নদীতটের জীববৈচিত্র্য রক্ষা, বিকল্প জীবিকা, কৃষি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধ করতে হবে। পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সুরক্ষায় লড়াকু সংগঠন ‘সেইভ দ্যা ন্যাচার বাংলাদেশ’র হয়ে নির্ভয়ে কাজ করে যেতে পারি মতো সকলের সহযোগিতা আশা করছি।’
বাংলাধারা/এফএস/এআর












