বাংলাধারা স্পোর্টস »
ভূমিষ্ঠ হয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রথম সন্তান। জনপ্রিয় এই জুটি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোহলি নিজেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতীয় অধিনায়ক তাদের প্রথম সন্তান জন্মদানের সুখবর জানান।
টুইটারে কোহলি জানান, ‘আমরা রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে, আজ বিকেলে আমাদের ঘরে এক কন্যাসন্তান এসেছে। সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও সন্তান দুইজনই ভালো আছে, নতুন জীবন শুরু করতে পেরে আমরা ভাগ্যবান। আশা করি এই সময়টায় আমাদের গোপনীয়তায় সম্মান রাখবেন।’
বিয়ের আগে পাঁচ বছর চুটিয়ে প্রেম করে আলোচনায় আসেন ভারত জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আনুশকা শর্মা।
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
ক্রিকেট ও বিনোদন অঙ্গনের ঘোর গুঞ্জনকে সত্যি করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুইজন। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালা বদল করেন তারা। এখনো গণমাধ্যমের ক্রিকেট ও বিনোদন বিভাগের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েই আছেন এই দম্পতি।
বাংলাধারা/এফএস/এআর






