আনোয়ারা প্রতিনিধি »
কর্ণফুলী নদী থেকে ভাসমান অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় কর্ণফুলী নদীর দক্ষিণপাড় নতুন ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,এলাকাবাসী নদীর পানিতে বস্তাবন্দি লাশটি ভাসতে দেখে,পরে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি),পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কর্ণফুলী থানা ও নৌ পুলিশ পৌঁছে।
কর্ণফুলী থানার (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষনিক লাশের পরিচয় জানা যায়নি। এটা নৌ পুলিশের অধীনে তারপরেও বিভিন্ন সংস্থার সাথে আমাদের থানা পুলিশও কাজ করছেন।লাশের সুরতহাল রিপার্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
নদীর পানিতে ভাসমান লাশের শরীরের চোখ-মুখ অনেকাংশে বিকৃত হয়েছে। নদীর পাড়ে তোলা হলে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি বাঁধা দেখা যায়। লাশের আনুমানিক বয়স ৪০-৩৫ হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যা করে বেঁধে নদীর পানিতে ফেলে দেয় বলে জানান ওসি
এই রিপোর্ট লেখা পর্যন্ত মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি।
বাংলাধারা/এফএস/এইচএফ












