বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, মেয়র নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ব্যাবসাবান্ধব নগর গড়ে তুলবো। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম। মেয়র হয়ে রাজপথ ও প্রশাসনিক দফতরের শক্তি দিয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম গড়ে তোলা অসম্ভব কিছু নয়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেট ব্যকবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, মশকনিধন, বর্জ্যর অপসারণ, যানজট, জলাবদ্ধতা, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত যত নাগরিক সমস্যান যা আছে তা সব শ্রেণির প্রতিনিধির পরামর্শক্রমে সমম্বিত পরিকল্পনায় দূর করতে আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে কাজ করে যাব।
নগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দীকি, মোহাম্মদ শাহজাহান সুফি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।
কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর সিকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আবুল কাশেম, মো. এখতেয়ার হোসেন, দিদারুল আলম, খোরশেদ আলম, মো. শাহ আলম, মো. মামুন খলিফা, মো. আবদুর রশিদ, হারুনুর রশিদ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর












