২৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের মুরাদপুরে এক নারী ব্যাংক-কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) রাত ১২টায় গাউছিয়া বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত কামরুন্নাহার (৩০) পটিয়া উপজেলার পশ্চিম ডেঙ্গাপাড়ার জামাল আহমেদের মেয়ে। তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন।

নিহতের মামা জামাল আহমেদ বলেন, ‘কামরুন্নাহার ব্যাংকে চাকরি করতো। সে সুবাদে মুরাদপুরের একটি বাড়া বাসায় থাকতো সে। কি কারণে সে আত্মহত্যা করল সেটি বুঝতে পারছি না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, ‘সোমবার রাতে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘রাতে মোহাম্মদপুরের একটি ভাড়া বাসা থেকে এক নারী ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ