২৮ মার্চ ২০২৬

লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ২

বাংলাধারা প্রতিবেদন »

লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৫ হাজার পিস ইয়াবা, পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।  

গ্রেফতারকৃতরা হলো, ঝালকাঠি জেলার রামচন্দ্রপুর বালিঘোনা এলাকার মো. সেলিমের ছেলে মো. রাকিব (২২) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব চন্ডিবেরপাড়া এলাকার মো. হেলো মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (২২) ।  

লোহাগাড়া থানা পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার গেইট এলাকা থেকে দুইজনকেই গ্রেফতার করা হয় । রাকিবকে ১০ হাজার পিস ইয়াবা ও কাভার্ডভ্যানসহ এবং বিল্লালকে ৫ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ