২৮ মার্চ ২০২৬

রামপুরবাসীকে স্বচ্ছ ও স্মার্ট ওয়ার্ড উপহার দেওয়ার অঙ্গীকার করলেন আবদুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদন  »

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে। দিনরাত গণসংযোগ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। নির্বাচিত হলে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম ২৫ নং রামপুর ওয়ার্ড হতে কাউন্সিলর নির্বাচনে প্রার্থীতা করছেন আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী আবদুস সবুর লিটন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল হতে দিনব্যাপী চলেছে তার জনমুখী গণসংযোগ। ক্লিন ইমেজ হিসেবে সু-পরিচিত আবদুস সবুর লিটন প্রচার অভিযানের সময় নির্বাচিত হলে রামপুরবাসীকে স্বচ্ছ ও স্মার্ট ওয়ার্ড উপহার দেওয়ার অঙ্গীকার করেন।

এছাড়া গণসংযোগকালে বিভিন্ন পথসভায় স্থানীয়দের উদ্দেশ্যে রাখা বক্তব্যে আবদুস সবুর লিটন বলেন, জনকল্যানে কাজ করতে হলে জনগণের কাছে যেতে হবে। অজুহাত, নালিশ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপরাজনীতি করে জনকল্যান হয় না।

ভোটারদের লক্ষ্য করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। গণমানুষের কল্যানই আওয়ামী লীগের রাজনীতি। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের দোয়া নিতে। বঙ্গবন্ধু কন্যা আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিতে চান। তাই ২৭ জানুয়ারি নৌকা মার্কায় রেজাউল করিম চৌধুরীকে এবং টিফিন ক্যারিয়ার মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমরা আপনাদের সন্তান, রামপুরবাসীর সন্তান, বীর চট্টলার সন্তান।

মঙ্গলবার আবদুস সবুর লিটনের গণসংযোগ চলাকালে গণমানুষের সমর্থন ছিল চোখে পড়ার মতো। এসময় নারী-পুরুষ এক যুগে এই গণসংযোগকে বিপুল উৎসাহে সমর্থন জানান।

উক্ত গণসংযোগে আবদুস সবুর লিটনসহ আরো ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও গণমানুষ।

এদিকে, ওয়ার্ডের সচেতন মহল মনে করেন এ ধরনের গণমুখী ও মানবিক তথা আধুনিক ওয়ার্ড বিনির্মাণে আব্দুস সবুর লিটন অন্যদের চেয়ে এগিয়ে। যা আগামী দিনে ওয়ার্ডবাসীকে নতুন উন্নয়নের অগ্রযাত্রায় সামিল করবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ