১৯ মার্চ ২০২৬

বোয়ালখালীতে ‘এএনএফএল ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’ চ্যাম্পিয়ন চৌধুরী ফাউন্ডেশন

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে আলহাজ্ব এম, এ হাশেম ফাউন্ডেশন কতৃর্ক আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে এএনএফএল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারী) রাতে গোমদন্ডী ফুলতলস্থ ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চৌধুরী ফাউন্ডশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারি কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিশনের সভাপতি এস, এম শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন প্রমুখ।

উপজেলার বিভিন্ন এলাকার ২০ টি দলের অংশগ্রহণে গত ৪ জানুয়ারী এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় চৌধুরী ফাউন্ডেশন ২-০ সেটে বেলাল ড্রাগসকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন। খেলা পরিচালনায় ছিলেন হেলাল উদ্দিন টিপু ও এস, এম জসিম উদ্দিন । সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথবৃন্দ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন